২০১৬ সালে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। অন্যদিকে, আরবাজও সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এরইমধ্যে বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে নানান গুঞ্জন। এমনকী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানাচ্ছিলেন না।
তবে এবার ফারহা খানের প্রশ্নে রীতিমতো অবাক করা উত্তর দিলেন তিনি।
সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান।
প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, ‘আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next post ফিরছেন শাবনূর
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...