দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম হয়ে ওঠে। তবে ২০২৫ সালের আগস্টে ম্রুণাল স্পষ্ট জানিয়ে দেন, ধানুশ তার কাছে “শুধুই একজন ভালো বন্ধু”।

এরপরও নতুন করে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই জুটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশকে চেন্নাই থেকে মুম্বাই উড়ে আসতে দেখা যায়। ম্রুণাল তখন জানিয়ে দেন, ধানুশকে আমন্ত্রণ করেছিলেন অজয় দেবগন; এটি ব্যক্তিগত কোনো সম্পর্কের ইঙ্গিত নয়।

তবে ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কিছু মুহূর্ত-যেমন, ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ম্রুণালের সোশ্যাল মিডিয়ায় ধানুশের বোনদের ফলো করা-ভক্তদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ‘হ্যাঁ, তারা ডেট করছেন, তবে এটি নতুন এবং জনসমক্ষে এখনই প্রকাশ করার ইচ্ছা নেই। তবে একে অপরের সঙ্গে সময় কাটাতে তারা সংকোচবোধ করছেন না।’

প্রসঙ্গত, ধানুশের পূর্ববর্তী বিবাহ হয়েছিল রজনীকান্তের কন্যা, নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। ২০২২ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুই সন্তান রয়েছে।

সব মিলিয়ে, ধানুশ-ম্রুণালের ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহল ও আলোচনা এখন তুঙ্গে। দুই তারকা এখনও পর্যন্ত এই গুজব বা পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত 
Next post যে শর্তে ডন করবেন শাহরুখ খান
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...