বছর শেষে বলিউড অভিনেতা আমির খানের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল চলছে। ছবিতে দেখা যাচ্ছে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে। অনেকটা বিশ্ববিখ্যাত বাঙালি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের মতো। সম্প্রতি অবিনাশ গোয়ারিকরের ফটোশ্যুটে আমিরের এই ছবি দেখে নেটিজেনদের জল্পনা, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার শনিবার আমির খানের একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে আবিনাশ লিখেছেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’
আমিরের ছবিটি দেখে বিশেষ একজনের কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষকরে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে ছবির এই লুক খুবই চেনা। আর এই ভীষণ পরিচিত লুকটা কিংবদন্তি সত্যজিৎ রায়ের।
ব্যস, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। মন্তব্য করে জানতে চাচ্ছেন, ‘আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?’ তবে এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি অবিনাশ।
এদিকে শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত প্রতিদিন এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত চর্চা করছেন। বসছেন রেওয়াজে। খ্যাতনামা শাস্ত্রীয় সংগীত শিল্পীর কাছে তালিম নিচ্ছেন তিনি। কিন্তু কেন? হঠাৎ কেন? শুধুই কি শখ?
এদিকে ২০২২ ও ২০২৩ সাল দুটি বিশেষ ভালো যায়নি আমিরের, সিনেমা ফ্লপ, ব্যক্তিগত জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছেন স্ত্রী কিরণ রাও। মেয়ে ইরা খানের বিয়ের নানা অনুষ্ঠানেও তিনি কম উপস্থিত থাকছেন। জানা গেছে, মুম্বাই থেকে দূরে চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে থাকছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন বছরে অপুর পরিকল্পনা
Next post ‘ভূতপরী’ হয়ে আসছেন জয়া
Close

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...