প্রেম নয় কিন্তু কিন্তু বন্ধুত্ব, বন্ধুর চেয়ে বেশি কিন্তু প্রেম নয়। নতুন প্রজন্মের কাছে এমন সম্পর্ক সিচুয়েশনশীপ নামে পরিচিত। মোটামুটিভাবে যা জাস্টফ্রেন্ডশিপ নামেও পরিচিত। ঠিক এমন সম্পর্ককে একপ্রকার প্রমোট করতে দেখা গেলো আদিত্য রায় কাপুরের কণ্ঠে।
সম্প্রতি, কফি উইথ করণের সেটে এসে কাপুর বলেছেন, তিনি নাকি ‘সিচুয়েশনশিপ’-এ রয়েছেন। কিন্তু তার ভাবনার বিপরীতে অবস্থান জাস্টফ্রেন্ড অনন্যা পান্ডের। প্রেমের এই সংজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিতে আপত্তি চাঙ্কি পান্ডে কন্যার।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেটিংয়ের এই নতুন সংজ্ঞা আমার পছন্দ নয়। আমি ঘৃণা করি সিচুয়েশনশিপকে। আমি এই শব্দটাই পছন্দ করি না।
তবে সিচুয়েশনশিপ নিয়ে আদিত্যকে কফি উইথ করণে প্রশ্ন করা হয়, তুমি কি অনন্যাকে ডেট করছো? জবাবে আদিত্য বলেন- করণ তুমি নিজের শো-তে বলছো, আমাকে কোনও সিক্রেট জিজ্ঞেস করো না, (তাহলে) আমি মিথ্যে বলব না। বলিউডের ‘নাইট ম্যানেজার’ বলেন, আমি আপাতত আদিত্য জয় কাপুর! ছাড়বার পাত্র নন করণ। তিনি পালটা জিজ্ঞেস করেন- তাহলে কি তুমি মহানন্দে সিচুয়েনশিপে রয়েছো? আদিত্য বলে বসলেন- আমি আনন্দে রয়েছি।
প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দীপাবলির পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আশা ভোঁসলে
Next post ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই
Close

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...