বছরের শেষ দিনেও তারকা হারানোর খবরে বিমর্ষ শোবিজ ভুবন। ‘এপি’র সংবাদে জানা গেছে ব্রিটিশ জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসন আর নেই। ৩০ ডিশেম্বর তিনি নিজের বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অভিনেতা টম উইলকিনসন হলিউডেও দাপিয়ে কাজ করেছেন। তিনি দুবার অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। পাশাপাশি ছয়বার ‘বাফটা’-র জন্যও মনোনীত হয়েছিলেন।
‘দ্য ফুল মন্টি’ সিনেমার জন্য ১৯৯৭ সালে অভিনেতা টম উইলকিনসন ‘বাফটা’ লাভ করেন। এতে ‘ফোরম্যান’র চাকরি হারানো জেরাল্ড কুপার নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সিনেমায় দেখা যায়, সদ্য ছাঁটাই হওয়া একদল শ্রমিক কীভাবে ‘স্ট্রিপিং ডান্স’-এ ঝুঁকছেন, কীভাবে তাদের কাজে পেতে সাহায্য করছেন সাবেক ফোরম্যান, এ নিয়ে ছিল সিনেমার গল্প। ১৯৯৭ সালে সেরা মৌলিক সংগীতের অস্কার পেয়েছিল এ সিনেমা। ‘বেস্ট সাপোর্টিং রোল’র জন্য সে বছরই ‘বাফটা’ পান টম।
২০০১ সালে ‘ইন দ্যা বেডরুম’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন এবং ‘ম্যাজিক্যাল ক্ল্যালিটন’ সিনেমার জন্য ২০০৭ সালে ‘বেস্ট সাপোর্টিং রোল’র অস্কারের মনোনয়ন পান টম।
সাফল্য অবশ্য দূরে থাকেনি। ২০০৮ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের জন্য ‘এমি’ পুরস্কার এবং ২০০৯ সালে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পান তিনি।
টম উইলকিনসনের অভিনয় ক্যারিয়ারে সিনেমা ও টেলিভিশন মিলিয়ে অন্তত ১৩০টিরও বেশি কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ার এখন কেবলই স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জটিল সম্পর্কে আদিত্য-অনন্যা
Next post নতুন বছরে অপুর পরিকল্পনা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...