আর্জেন্টিনার নবনির্বাচিত রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি শুক্রবার (২৯ ডিসেম্বর) উন্মুক্ত মঞ্চে প্রকাশ্যেই তার বান্ধবী ফতিমা ফ্লোরেজকে চুমু দিয়েছেন। বান্ধবী ফাতিমা ফ্লোরেজ নিজের সর্বশেষ কনসার্টে যোগ দেওয়ার সময় আবারও সংবাদ শিরোনামে এসেছেন। আর রাষ্ট্রপতির প্রকাশ্য মঞ্চেই তার বান্ধবীকে চুমুর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি আর্জেন্টিনার গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। গোটা বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
দেশটির রক্সি থিয়েটারে ফ্লোরেজের অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি। অনুষ্ঠান শেষে মঞ্চে সবার সামনেই নিজের বান্ধবীকে জড়িয়ে ধরে চুমু খান। যা দেখে আপ্লুত অনুষ্ঠান দেখতে আসা সবাই।
স্থানীয় সংবাদ আউটলেট ক্লারিনের এ প্রতিবেদনে জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কনসার্টের জন্য টিকিট কিনেছিলেন। অন্তরঙ্গ মুহূর্তের আগে রাষ্ট্রপতি শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। পাশাপাশি দেশের উন্নতির ওপর তিনি জোর দেবেন বলেও জানিয়েছেন।
রাষ্ট্রপ্রধানের এই প্রকা ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য এই প্রথম নয়। এর আগেও মাইলি-ফ্লোরেজ প্রকাশ্যেই ঘনিষ্ঠ হয়েছেন। নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের সমাপ্তির পরই লাইভ অনুষ্ঠানে চুম্বন করেন একে অপরকে। প্রেসিডেন্ট মিলেই থিয়েটারে তার বোন করিনা ও তার নিরাপত্তা প্রধানের সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি ও ফ্লোরেজের মধ্যে রোমান্টিক সম্পর্কটি ফুটে ওঠে অন্য একটি টকশোতে। টকশোতেই ফ্লোরেজ তার তৎকালীন স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা শিকার করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফ্লোরেজ। সেখানেই তার একসঙ্গে পথচলার কথা তুলে ধরেন।
তাদের প্রাথমিক মিথস্ক্রিয়া ইনস্টাগ্রামে শুরু হয়েছিল। তাদের সম্পর্কের স্বাভাবিক ও ধীরে ধীরে অগ্রগতিতে বিকশিত হয়েছে। একটি সাক্ষাৎকারের সময় ফ্লোরেজ তার
ও রাষ্ট্রপতির সম্পর্কের কথা বলেন। তারপরই অক্টোবর থেকে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়।
এদিকে মঞ্চে আর্জেন্টিনার রাষ্ট্রপতি তার বান্ধবীকে চুমু খাওয়ার পরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাকে তুলনা করা শুরু হয়ে যায়। পাশাপাশি তার সাহস নিয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘ভূতপরী’ হয়ে আসছেন জয়া
Next post শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...