ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার নতুনরূপে ধরা দিলেন তিনি।
যদিও একটা সময় বিপুল জনপ্রিয় ও প্রশংসা কুড়ালেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। আবার কাজের ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি কাজের দুনিয়ায় নতুন উদ্যমে লাইটক্যামেরায় জায়গা করে নিলেন কুসুম শিকদার—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, তা নজর পড়ে ভক্ত-অনুরাগীদের।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা গেছে, বেশ আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে কুসুম শিকদার। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।
৪৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের বয়স কখনো আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।
এ ছাড়া কুসুম শিকদারের সাজসজ্জা ও পোশাকের এলিগেন্স মুগ্ধ করেছে তার ভক্তদের। কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন-বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগেন্ট। আরেক নেটিজেন লিখেছেন- একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ। এ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।
আরও খবর
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
