‘ডন’ ফিরতেই যেন বুকে বল। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প, আর বাংলাদেশের রাজনীতিতে, আলোচনা ও চর্চায় আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন। পদত্যাগ বিতর্কের দু’মাসের মধ্যেই দাবি করলেন তিনিই ‘প্রধানমন্ত্রী’। বুধবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ শেখ হাসিনার নামে একটি বিবৃতি প্রকাশ করে। যার প্রথম লাইনেই লেখা, “বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন।”
অর্থাৎ সদ্য অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার অভিনন্দন জানানোর পর আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা শেয়ার করেছে। সেই বার্তায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করেছে।
যদিও বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সে বিষয়েই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।
সাংবাদিক তাকে প্রশ্ন করেন, শেখ হাসিনা বর্তমানে আমাদের দেশে বসবাস করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যখন তিনি অভিনন্দন জানালেন, তখন এ ধরনের বার্তা এসেছিল যাতে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। আপনি বারবার তাকে এই ইঙ্গিত দিয়ে উল্লেখ করেছেন যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী। তাহলে কি ভারত তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে, নাকি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে? অনুগ্রহ করে এটি পরিষ্কার করবেন।
জবাবে মুখপাত্র বলেন, ‘আমি বলব, আমি এ বিষয়ে আগেই এখানে আমার বিবৃতি দিয়েছি এবং আপনি সেই বিবৃতিকে আমাদের অবস্থান হিসেবে বিবেচনা করতে পারেন। ঠিক আছে।’
তিনি বলেন, ‘আমরা এই স্থান থেকে বলেছি যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাই সেটাই আমাদের অবস্থান।’
এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি হাসিনার বিষয়ে লিখেছেন, ‘শেখ হাসিনা জি কখনো পদত্যাগ করেননি, আজ তিনি ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। উচ্চ পর্যায়ের খেলা হবে।’
প্রসঙ্গত, আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তোলার পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন কঙ্গনা রানাওয়াত।
উল্লেখ্য, ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বলা চলে যে, তিনি পালিয়েই গেছেন ভারতে। ঢাকা থেকে বিশেষ বিমানে দিল্লিতে পালান বঙ্গবন্ধু কন্যা।
সূত্রের খবর, গত দু’মাস নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোতে আছেন হাসিনা।
তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথম দিন থেকেই দাবি করেন, ‘মা পদত্যাগ করেননি।’
জয়ের বক্তব্য, শেখ হাসিনাকে সরকারিভাবে পদত্যাগ করার সময়ই দেওয়া হয়নি। এরইমধ্যে হাসিনার পদত্যাগ বিতর্কে নতুন করে ইন্ধন জুগিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু। তিনি দাবি করেন, শেখ হাসিনার পদত্যাগের কোনও প্রমাণপত্র তার কাছে নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যের পর নতুন করে উত্তপ্ত হয় বাংলাদেশ। তার পদত্যাগ চেয়ে শুরু হয় বিক্ষোভ। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ নতুন করে বিতর্ক উস্কে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সুখবর দিলেন আথিয়া-রাহুল (ভিডিও)
Next post ৫৪ বছরেও অবিবাহিত টাবু (tabu) | হ*ট ♨️ শরীরের রহস্য কি?
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...