কোচিংয়ের শিক্ষক থেকে খ্যাতনামা অভিনেতা মোশাররফ করিম। তার ছাত্রী ছিলেন রোবেনা জুঁই। পরে ছাত্রী থেকে জুঁই হয়ে গেলেন ঘরনী। এই দম্পতি এরই মধ্যে এক ছাদের নিচে কাটিয়েছেন ২০ বছর। অভিনেতা স্বামীর সঙ্গে থাকতে থাকতে জুঁইও এখন পাকা অভিনেত্রী।
তাদের বিয়ের গল্পটা বেশ মজার। নির্দ্বিধায় এই গল্প বলেন জুঁই। মোশাররফ করিম বন্ধুর সঙ্গে একটা কোচিং সেন্টার পরিচালনা করতেন, পড়াতেনও।
তখন জুঁই দশম শ্রেণিতে পড়েন। প্রি-টেস্ট পরীক্ষার আগে অথবা পরে তিনি সেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। মোশাররফ করিমের কাছে বাংলা সাহিত্য এবং ইংরেজি গ্রামার পড়তেন। এরপর এইচএসসিতেও তিনি ওই কোচিং সেন্টারেই ভর্তি হন। এইচএসসি শেষ করে জুঁইও সেখানে পড়াতে শুরু করেন।
প্রথমে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। শিক্ষক হিসেবে যোগ দেওয়ার এক বছর পর থেকে মূলত ভালো লাগার আদান-প্রদান শুরু হয়। তবে বিয়েটা সহজ ছিল না।
বিষয়টি নিয়ে জুঁই গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ওর পরিবার থেকে তেমন সমস্যা ছিল না। কারণ মোশাররফ এমনিতেই উদাসীন মানুষ। সে সংসার করবে এটা তার পরিবার ভাবতেই পারেনি!’
তিনি আরও বলেন, ‘উদাসীন এমন মানুষটি যখন নিজেই মেয়ে পছন্দ করেছেন তখন পরিবার থেকে আর বাধা আসেনি। ওদিকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার পরিবারের সুপ্ত ইচ্ছা ছিল- পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবে। কিন্তু তৃতীয় বর্ষে পড়াকালীন বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমার এই সিদ্ধান্ত পরিবারকে খুব হতাশ করেছিল। এছাড়া কালচারাল কিছু গ্যাপ ছিল। আমার বাড়ি জামালপুর। মোশাররফ করিমের বাড়ি বরিশাল। সবকিছু মিলিয়ে প্রতিবন্ধকতা ছিল।’
শেষ পর্যন্ত ২০ বছর আগের এমন এক অক্টোবরে দুজনে একই ছাদের নিচে থাকতে শুরু করেন।
এদিকে দুই তারকা দম্পতি বেশ ব্যস্ত নতুন নতুন নাটকে অভিনয় নিয়ে। সাধারণত বিবাহবার্ষিকী উপলক্ষে মোশাররফ করিম-জুঁই বেরিয়ে পড়েন ঘুরতে। নতুন কোনো জায়গায় পালন করেন বিবাহবার্ষিকী।
বিবাহবার্ষিকী উপলক্ষে রোবেনা রেজা জুঁই ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন-
“দুই যুগ একসাথে জীবনের পথ পাড়ি দেওয়া
আর দুই দশক বিবাহিত জীবন যাপন।
একসাথে পথচলাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে।
আর মানুষ অভ্যাসের দাস।
শুভ ২০তম বিবাহ বার্ষিকী মোশাররফ।”
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
মোশাররফ করিম শুধু একজন দুর্দান্ত অভিনেতাই নন, একাধারে একজন কবি, চিত্রনাট্যকার ও গীতিকার। তবে সব ছাপিয়ে তার অভিনেতা পরিচয়ই সামনে চলে আসে। তার অভিনয় দেখে দর্শক কখনো হেসে গড়াগড়ি খায়, আবার কখনো চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকনা। নিত্য-নতুন চরিত্রে অভিনয় করে জয় করছেন মানুষের মন। মোশাররফ করিম যতটা বড় অভিনেতা ততটাই তিনি সাদামাটা।
অন্যদিকে, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকের মাঝে আলাদা একটা অবস্থান করে নিয়েছেন। বর্তমানে তার অভিনয় ও সংসার ঘিরেই সকল ব্যস্ততা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হিমেলের নতুন সিনেমায় শাকিব খান (ভিডিও)
Next post কাকে চিটার বললেন তমা মির্জা (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...