বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তিনি নিজেই জানিয়েছেন বিয়ের খবর। বিয়েতে কবুল বলার পর রাত ৯টায় নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।

একটি সূত্র জানিয়েছে, এটি জোভানের প্রেম বা নিজের পছন্দ নয়। তার স্ত্রীকে পারিবারিকভাবেই পছন্দ করা হয়েছে। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে সময় নিয়েছেন এবং দুজনে কথাও বলেছেন বহুবার। গত মাসে বিয়ের আগের সব রীতিনীতি সম্পন্ন হয় বলে জানা গেছে।
সাদাকালো কাপল ছবি পোস্ট করে অভিনেতা ফেসবুকে ছবি প্রকাশ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, জোভান যাকে বিয়ে করেছেন তিনি তার প্রেমিকা। বিনোদন জগতের কেউ নন। বাসা রাজধানীর পুরান ঢাকায়। পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে।
জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।
সূত্রগুলোর দাবি, বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সিনেমার পর্দায় আসছেন মাইকেল জ্যাকসন
Next post বিতর্কের মুখে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেয়া হলো ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...