গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়েছে। রবিবার (বাংলাদেশ সময় ৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।
এবারের আসরে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে।
৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা:

সেরা চলচ্চিত্র (ড্রামা)
ওপেনহাইমার

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
পুয়োর থিংস

সেরা অভিনেতা (ড্রামা)
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী (ড্রামা)
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)

সেরা মৌলিক সুর
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র: বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল)

সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট
বার্বি (গ্রেটা গারউইগ)

টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)

সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বিয়ার (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বিফ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ুন (বিফ)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
আলি উং (বিফ)

সেরা পার্শ্ব-অভিনেতা
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ফেরদৌসের কর্মসূচি শুরু
Next post বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জন!
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...