দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ড খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী এ জে ম্যাকলি। তার স্ত্রী রোচেলকে ডিভোর্স দিয়েছেন তিনি। বছরের প্রথম দিনই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই গায়ক।
সোমবার (১ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে তাদের বিচ্ছেদের খবরটি জানান ম্যাকলিন।
সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ম্যাকলিন লিখেছেন, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি আমরা। যদিও আমরা ফের এক হওয়ার আশা করছিলাম। তবে একপর্যায়ে এসে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।
গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০২৩ সালের মার্চে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ম্যাকলি-রোচেল। ওই সময় তারা জানিয়েছিলেন, বিয়ে করা খুবই কঠিন, তবে এটি মূল্যবান।
সে সময় তারা আরও জানান, পারস্পারিকভাবে নিজেদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত।
কিন্তু একসঙ্গে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি একে অপরের প্রতি ভালোবাসাও লালন করতে চান। তবে সব জল্পনা-কল্পনাকে পেরিয়ে অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন ম্যাকলি-রোচেল।
এদিকে ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ২০০৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান ম্যাকলিন-রোচেল। এক জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চে রোচেলকে প্রস্তাব করেছিলেন গায়ক। পরে ২০১১ সালের শেষ দিকে বিয়ে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ময়লার ভাগাড়ে পরিপাটি পোশাকে সেজেগুজে তারকারা
Next post রাজউকের ১০ কাঠার প্লট পেলেন শুভ
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...