নির্বাচনী গান নিয়ে ফিরলেন মিলা। শিরোনাম ‘গো ভোট’। তরুণ প্রজন্মকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতেই গানটি করা হয়েছে। অটামনাল মুনের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম-ক্যাপ’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
‘তোমার কথা বলুক আজ তোমার ঠোঁট/ গো গো গো ভোট/’-এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। চিত্রায়ণ করা হয়েছে উত্তরার মেট্রোরেল স্টেশনের পাশেই। ভিডিওতে পারফর্ম করেছেন মিলা ও তার সতীর্থরা। গানটি নিয়ে মিলা বলেন, “মূলত ‘ক্যাপ’র মুবিন ভাইয়ের উত্সাহে গানটির সঙ্গে আমি যুক্ত হয়েছি। আর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণ পাশে ছিলেন জুয়েল মোর্শেদ ভাই। দেশের প্রতি নিজের একটা দায়িত্ববোধ থেকেই গানটি গেয়েছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
এই গানের মূল বিশেষত্ব মিলার প্রত্যাবর্তন। অনেক দিন পর নতুন কোনও গানে তাকে পাওয়া গেল। পাশাপাশি আরেকটি বিশেষ দিক হলো, গানটির দৃশ্যে দেশের বেশ কয়েকজন তারকা বার্তা দিয়েছেন। তাদের মধ্যে আছেন হাসান (আর্ক), তানভীন সুইটি, রাফা, মিলন মাহমুদ, তৌহিদ আফ্রিদি, ফেরদৌস, জিয়াউল হক পলাশ, প্রতীক হাসানসহ অনেকে।
আরও খবর
কালজয়ী প্লে-ব্যাক শিল্পী কনকচাঁপা | জীবন, গান, সাফল্য ও রাজনীতির গল্প
বাংলা চলচ্চিত্রের পর্দায় নায়ক-নায়িকার প্রেম, বিরহ কিংবা আবেগের মুহূর্তগুলোকে সুরের মায়ায় জীবন্ত করে তুলেছেন যে কণ্ঠশিল্পীরা, তাঁদের মধ্যে অন্যতম কনকচাঁপা।...
নগর বাউল জেমসের জীবনকথা
ফারুক মাহফুজ আনাম। এই নামটি হয়তো অনেকের কাছেই খুব পরিচিত নয়। কিন্তু তিনি যখন গিটার হাতে মঞ্চে দাঁড়ান, তখন তার...
সুরের পদ্মাবতী সাবিনা ইয়াসমীন
বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং সময়কে ধারণ করে। কিছু কণ্ঠ মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, দেশপ্রেম আর...
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের অজানা গল্প
বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে কিছু কণ্ঠ আছে, যেগুলো শুধু গান হয়ে মানুষের কানে পৌঁছায় না, বরং মানুষের জীবনের সঙ্গে মিশে...
‘দামাদাম গার্ল’ থেকে কিংবদন্তি রুনা লায়লা
উপমহাদেশের সংগীতজগতে এমন কিছু নাম আছে, যাদের পরিচয় কোনো একটি দেশ- কোনো একটি ভাষা কিংবা কোনো একটি সংগীতধারার মধ্যে সীমাবদ্ধ...
আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে...
