জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ান রণবীর। দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কে হবে ডন? এ অবস্থায় জানা গেছে, নিজ ভূমিকায় ফিরতে পারেন স্বয়ং শাহরুখ খান। তবে এক শর্তে!

শাহরুখের শর্ত, ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমারকে ছবির সঙ্গে যুক্ত করতে হবে। যদিও এখন পর্যন্ত শাহরুখের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি নির্মাতাদের। এমন কি এই শর্ত নিয়ে ‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

১৯৭৮ সালে প্রথম মুক্তি পায় চন্দ্র ভরত পরিচালিত ‘ডন’। ওই ছবিতে ‘ডন’ হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’-এ অভিনয় করেন শাহরুখ খান। শেস দুই ছবির পরিচালক ছিলেন ফারহান আখতার।

গত বছর নির্মাতারা ‘ডন থ্রি’র ঘোষণা দেন। শাহরুখের জায়গায় ঘোষণা করা হয় রণবীর সিংয়ের নাম। সম্প্রতি ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এরই মধ্যে তার অভিনীত ‘ধুরন্ধর’ গ্যাংস্টার ঘরানায় ছবি হিসেবে অবস্থান তৈরি করেছে। আবারও ওই একই ঘরানায় আসতে চান না তিনি। বরং সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতার সঙ্গে কাজ করার আগ্রহ তার!

জানা গেছে, রণবীরের মতোই কিয়ারা আদভানিও সরে দাঁড়িয়েছেন ‘ডন’ থেকে। ছবিতে তার জায়গায় নেওয়া হতে পারে কৃতি শ্যাননকে। এ ছাড়া খলনায়ক চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলে তারা দুজনই তা ফিরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
Next post তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
Close

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...