২০২৫ সালে সাড়ে ৮ লাখ কোটি টাকায় ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স। যা নিয়ে বিশ্বব্যাপী রীতিমতো হইচই শুরু হয়েছে। দুটি কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তাতে বিনিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সর্বশেষ আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় ১০ কোটি ডলারের করপোরেট বন্ড কিনেছেন। এসব বিনিয়োগের মধ্যে নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বন্ডে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ রয়েছে।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের কেনা বন্ডের বড় অংশই এসেছে বিভিন্ন শহর, স্থানীয় স্কুল জেলা, ইউটিলিটি সংস্থা ও হাসপাতালের পৌর বন্ড থেকে। পাশাপাশি তিনি বোয়িং, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও জেনারেল মোটরসের মতো বড় করপোরেশনের বন্ডও কিনেছেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবেই এসব নতুন সম্পদ যুক্ত হয়েছে। তবে এতে এমন কিছু খাতও রয়েছে, যেগুলো তার নীতির ফলে লাভবান হতে পারে। আর এ কারণে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে ডিসেম্বর মাসে ট্রাম্প বলেছিলেন, নেটফ্লিক্সের প্রস্তাবিত ৮৩ বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ এগোবে কি না, সে বিষয়ে তার মতামত থাকবে। ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের যেকোনো চুক্তির জন্য নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন হবে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার (১৬ জানুয়ারি) জানান, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাধীনভাবে পরিচালিত হয়। ট্রাম্প বা তার পরিবারের কোনও সদস্যই বিনিয়োগের বিষয়ে সরাসরি নির্দেশনা বা প্রভাব খাটাতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
Next post সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...