জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। গত বছরের ৪ মার্চ হামিম নীলয়ের সঙ্গে আকদ সম্পন্ন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পড়শী বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট তিনি লিখেছেন-
‘আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।
আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।
গত বছর ৪ মার্চ ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।
সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’
জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
আরও খবর
সুরের পদ্মাবতী সাবিনা ইয়াসমীন
বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং সময়কে ধারণ করে। কিছু কণ্ঠ মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, দেশপ্রেম আর...
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের অজানা গল্প
বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে কিছু কণ্ঠ আছে, যেগুলো শুধু গান হয়ে মানুষের কানে পৌঁছায় না, বরং মানুষের জীবনের সঙ্গে মিশে...
‘দামাদাম গার্ল’ থেকে কিংবদন্তি রুনা লায়লা
উপমহাদেশের সংগীতজগতে এমন কিছু নাম আছে, যাদের পরিচয় কোনো একটি দেশ- কোনো একটি ভাষা কিংবা কোনো একটি সংগীতধারার মধ্যে সীমাবদ্ধ...
আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে...
‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান
দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মনির খান। এই গায়কের ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো তার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতি বছরই এ সংগীতশিল্পী জানুয়ারির...
আমি শান্তি চাই, একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজাকে নিয়ে অনেক আলোচনা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের...
