অবশেষে জানানো হলো শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির খবর। ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে সিনেমাটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি মুক্তির তারিখ নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আগামী ১৫ নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে।’
এর আগে জানা গেছে, ‘দরদ’ বাংলদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির অনুমতি পাওয়ার পরই প্রচারণায় নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের ফেসবুক পেজে টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’
প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমাতে শাকিব খানের চরিত্রের নাম দুলু মিয়া। শাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার শেয়ার হয়েছে হাজার হাজার। রিঅ্যাকশন এসেছে লাখ লাখ। মন্তব্য করা হয়েছে অসংখ্য। ভিউও হয়েছে চমক দেওয়ার মত।
সিনেমাটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে সিনেমাটি বানিয়েছি। এখন যাদের জন্য বানানো হয়েছে, তাঁদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’
এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই “দরদ” পাস করেছে। এটি প্রেমের সিনেমা, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো সিনেমা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’
কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে আসুক। প্রেক্ষাগৃহ চাঙা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙা হবে।’
নভেম্বর অথবা ডিসেম্বরে ‘দরদ’ প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে তৈরি সিনেমার সেই টিজার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ঠাডায়ে কাকে থাপ্পড় মারবেন মাহি? (ভিডিও)
Next post যে কারণে সাংবাদিককে মারার হুমকি পরীমণির, অডিও ফাঁস (ভিডিও)
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...