কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন কার্মকাণ্ড নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচনায়ও পড়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছো। একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?
মাহির এই পোস্ট নিয়ে শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
সেই পোস্টের কমেন্ট বক্সে চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, কি ভয়াবহ হুমকি।
ফারহা দিবা নামে আরেকজন লিখেছেন, আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে দিতা।
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।
বর্তমানে নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় অতিক্রম করছেন মাহি। নতুন নতুন ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে শরীর ফিট করতে বেশ পরিশ্রম করছেন নায়িকা।
মাহির সংসার ভেঙে যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশও নিচ্ছেন। চলতি বছরের শুরু থেকেই মাহি একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন সবকিছু সামাল দিয়ে তিনি আবারও আপন ভুবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি সিনেমা ভক্তদের মনে জায়গা করে নেয়। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
