সময়ের আলোচিত ঢালিউড নায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। নিজের অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব সময় সরব থাকেন এই তারকা। মাঝে মধ্যেই নিজের ছবি-ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্টোরি দেন তমা মির্জা। সেখানে ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, যে চিটার, সে সবসময়ই চিটার।
তমা আরও লেখেন, তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।
অন্যের বিশ্বাস ভাঙা প্রসঙ্গে এ অভিনেত্রী লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।
তাহলে কী করতে হবে? এমন এক প্রশ্ন রেখে তমা মজা করে লিখেছেন, মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।
এদিকে তমার স্টোরি দেখে নেটিজেনদের মনে নানা রঙের প্রশ্নের উদয় হয়েছে। হঠাৎ কাকে উদ্দেশ করে এমন পোস্ট দিয়েছেন অভিনেত্রী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি। বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফী-তমা।
তবে দুজনের ঘনিষ্ঠজনদের সূত্রে পাওয়া খবর, রাফী ও তমা দুজন একটা সময়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে বিচ্ছেদের দানা বেঁধেছে। দুইজনের মাঝে আর আগের মত সেই ঘনিষ্ঠতা নেই। তাই অনেকেই এখন ভাবতে শুরু করেছেন, তাহলে কি নির্মাতা রাফিকে উদ্দেশ্য করেই অভিনেত্রী তমার এই স্টোরি-কথন?
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
