হিমেল আশরাফের হাত ধরে শাকিবিয়ানদের গন্ডি ছাড়িয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমার মাধ্যেম সব শ্রেণির দর্শকের মনে জায়গা নিয়েছেন তিনি। রাজকুমারেও ছিলেন শাকিব। সংবাদমাধ্যমকে এ নির্মাতা জানিয়েছেন পরের সিনেমাতেও থাকবেন শাকিব।
তবে সহসা আসছে না সে সিনেমা। কেননা কিং খান এখন ব্যাস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও দুই পরিচালকের সিনেমার কাজ করবেন। তাই নতুন কাজের শাকিবকে পেতে অপেক্ষা করতে হবে হিমেলকে।
এতে অবশ্য আপত্তি নেই হিমেলের। কেননা তিনি শাকিবকে নিয়ে ফেরার সিদ্ধান্তেই অনড়। প্রয়োজনে ২০২৬ সালে সিনেমা মুক্তি দেবেন। তবুও কিং খানকেই চাই তার।
হিমেল আশরাফের কথায়, ২০২৬ সালের আগে নতুন সিনেমার পরিকল্পনা নেই। আপাতত সাময়িক বিরতিতে আছি বলতে পারেন। তবে এর মধ্যে নতুন সিনেমার গল্প নিয়ে ভাবনা শেষ। চিত্রনাট্যের কাজ চলছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে শাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরব যখন শাকিব ভাইকে নিয়েই ফিরব।
প্রসঙ্গত, শাকিব-হিমেলের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজকুমার’। এতে সুপারস্টারের বিপরীতে ছিলেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
