মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। ২০১৭ সালের আসরে তিনি বিজয়ী হয়েছিলেন। যদিও সেই আয়োজন নিয়ে বিতর্কের মাত্রা আকাশ ছুঁয়েছিল। জেসিয়া নিজেও হয়েছিলেন ব্যাপক সমালোচিত।
সেরা সুন্দরী খেতাব পাওয়ার পরও শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জেসিয়া। নাটক, সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই তার উল্লেখযোগ্য অবস্থান তৈরি হয়নি। উল্টো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় হয়েছেন বিতর্কিত।
ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ছিল জেসিয়ার। সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন তারা। যা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।
বর্তমানে অল্পস্বল্প মডেলিং করেন জেসিয়া। আর সময় দেন ইনস্টাগ্রামে। সোশ্যাল এই প্ল্যাটফর্মে নানারকম ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন অনুসারীদের। তার ইনস্টা অ্যাকাউন্টে ১৩ লাখের বেশি অনুসারী রয়েছে।
সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে জেসিয়াকে দেখা যাচ্ছে একটি সুইমিংপুলের পাশে, যেখানে বিকিনি পরে খোশ মেজাজে ধরা দিয়েছেন।
ছবিটিতে এরই মধ্যে সাড়ে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। রয়েছে শত শত মন্তব্য। বেশিরভাগ মন্তব্যেই তার খোলামেলা রূপের প্রশংসা করেছে অনুসারীরা।
তনময় নামে একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে, অনেকদিন পরে তোমার লুকায়িত গ্ল্যামার প্রকাশ্যে নিয়ে আসলে।’ আরেকজনের ভাষ্য, ‘বিকিনিতে সুন্দর লাগছে।’ এদিকে গোলাপি রঙের বিকিনিতেও দেখা গেছে জেসিয়াকে। যেখানে এক অনন্য লুকে ধরা দিয়েছেন।
প্রসঙ্গত, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এদিকে ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
