চতুর্থবারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার। তার হবু বরের নাম রবার্ট।
তিনি পেশায় একজন কোরিওগ্রাফার। বনিতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন।
ওই পোস্টে অভিনেত্রী জানান, আগামী ৫ অক্টোবর বিয়ে করছেন তারা। অন্যদিকে, রবার্টও তার ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিয়েছেন।
২০০০ সালের ১০ সেপ্টেম্বর অভিনেতা আকাশকে বিয়ে করেন অভিনেত্রী বনিতা। পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান। চার বছর পর কন্যাসন্তানের জন্ম দেন বনিতা। ২০০৫ সালে আলাদা হয়ে যান তারা।
২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। ২০১২ সাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ান বনিতা। ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২০২০ সালে বনিতা জানান, পিটার পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পিটার পেশায় ফটোগ্রাফার। একই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। এরপর জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এরপর পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন বনিতা। তবে এবার পুরোনো সেই প্রেমিক কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বনিতা।
বনিতার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা বিজয় কুমারের কন্যা। তার মায়ের নাম মঞ্জুলা বিজয় কুমার। তামিল, তেলেগু, কন্নড় ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মঞ্জুলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কঠিন অসুখে আলিয়া (ভিডিও)
Next post ‘মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন বরিশালের ইচ্ছা (ভিডিও)
Close

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...