একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ তিন বছর ধরে আড়ালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারো সঙ্গে নেই যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণ সিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য সুখর দিলেন নির্মাতা সাদেক আলি।
সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিউজজিকে নিশ্চিত করেছেন এর পরিচালক। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ‘জানের জান’ পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন—এবার আর পেছাব না। ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।
এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এক সময়ের ঢাকাই সিনেমার নিয়মিত মুখ সাদিকা পারভিন পপি। মাঝে বিজ্ঞাপনে আমিন খানের দেখা মিললেও পপির কোনো খোঁজ নেই দীর্ঘদিন। সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। সর্বশেষ পপি ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আরও খবর
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
নতুনরূপে কুসুম শিকদার
ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের...
সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি...
শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায়...
