পর্দা উঠেছে ২২তম ঢাকা চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শনিবার (২০ জানুয়ারি) বিকালে পর্দা ওঠে এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মুখ ছিলেন ভারতের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
তিনি বলেন, ‘আজকের চলচ্চিত্র উৎসবের এই সূচনাপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। পুরোনো চলচ্চিত্রের গানগুলো দিয়ে এই আয়োজন খুব ভালো লেগেছে। একটি সমাজের জন্য, একটি জাতির জন্য নিজের সংস্কৃতি তুলে ধরার জন্য চলচ্চিত্র ছাড়া আর কোনো ভালো মাধ্যম হতে পারে না। কারণ একমাত্র চলচ্চিত্রের কোনো ভাষা নেই।’
রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজিত এবারের আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে আছেন এই অভিনেত্রী।
শর্মিলা ঠাকুর বলেন, ‘এই সুন্দর শহর ঢাকায় এসে খুবই আনন্দিত। এখানে আসা প্রায় বাতিল হয়ে যাচ্ছিল। গতকাল শুক্রবার যখন দিল্লি বিমানবন্দরে গিয়েছিলাম, আমাকে বলা হলো কুয়াশার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। তখন প্রচণ্ড কুয়াশা পড়ছিল। পরবর্তী ফ্লাইট ছিল আজকের দিনে। যদি পরের ফ্লাইটে না আসতাম, তাহলে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারতাম না।’
উদ্বোধনী দিনে ছিল মুর্তজা অতাশ জমজম পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ ও শ্যাম বেনেগাল পরিচালিত আরিফিন শুভ-নুসরাত ইমরোজ তিশা অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—একটি জাতির রূপকার’। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
এবারের আসরে ৭৪টি দেশের আড়াইশ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমাগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি।
আরও খবর
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
