বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বর অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ইতিমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে অর্ষা লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। অফিসিয়ালি ম্যারিড।’
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে সরব তিনি। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও।
অন্যদিকে, মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহনগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আসেন।

