দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার। বেসরকারিভাবে ঘোষণা হয়ে গেছে ফলাফলও। নৌকা প্রতীকে ঢাকা-১০ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফেরদৌস আহমেদ। বিজয়ী হওয়ার পরদিন সোমবার বিকেল চারটার দিকে (নিজের নির্বাচনী আসন) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন ফেরদৌস। পরে পোস্টার, ব্যানার অপসারণ কর্মসূচি পালন করেন ফেরদৌস।
এ সময় ফেরদৌস বলেন, ‘আমাদের প্রথম কর্মসূচি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো। এরপর আমার নিজ এলাকায় পোস্টার-ব্যানার অপসারণ এটা শুরু করেছি। আগামীকাল সকাল থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা পুরো দমে কাজ শুরু করবে। আশাকরি দ্রুতই সব পোস্টার অপসারণ শেষ হবে।’
তিনি বলেন, ‘এতদিন যেসব নেতাকর্মী আমার সঙ্গে ছিলেন। আমাকে বিজয়ী করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের নিয়ে আজ আমি বসবো। তাপস ভাইয়ের থেকে এতদিন দিক নির্দেশনা নিয়ে আমি চলেছি তার সঙ্গে বসে সঠিক নির্দেশনা নেবো। ঢাকা ১০ হবে দশে দশ এতদিন এই স্লোগান ধারণ করেছি চলেছি সেটা বাস্তবায়নে পুরো দমে কাজ শুরু করবো।’
এসময় ফেরদৌসের সঙ্গে দলীয় নেতাকর্মী ও শিল্পী সমিতির তার সহকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মারা গেছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান
Next post যাদের হাতে উঠলো ৮১তম গ্লোব অ্যাওয়ার্ডস
Close

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...