ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এরমাঝেই দেখতে দেখতে চলে গেল ২০২৩ সাল। বুধবার (২ জানুয়ারি) নতুন বছরের প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন হালের এই নায়িকা।
নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নতুন বছর ঘিরে অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। তবে এ বছর মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। আমি যে ধরনের কাজ গতানুগতিক করি, তা থেকে বেরিয়ে আসতে চাই। ভক্ত-দর্শকদের আরও ভালো কিছু কাজ উপহার দিতে চাই। বলা যায়, ভিন্ন ধারার কাজ। যা দর্শকদের সঙ্গে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।
এই চিত্রনায়িকা আরও বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিনেমার কাজ শুরু হবে। এর মধ্যে নতুন ও পুরোনো (যেসব সিনেমার কাজ বাকি আছে) কাজ থাকবে। পাশাপাশি নতুন গান ঘিরেও বেশ কিছু পরিকল্পনা হাতে আছে।
প্রেম-বিয়ে নিয়ে এই নায়িকা বলেন, এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম-বিয়ে- এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম চলতিিলছর বিয়ের কোনো পরিকল্পনাই নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।
এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এটি নির্মাণ করছেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এছাড়া, বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি গানেও সময় দিচ্ছেন এ নায়িকা।
আরও খবর
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
