গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজাকে নিয়ে অনেক আলোচনা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা নিশ্চিত করে।
তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
এই বক্তব্য প্রকাশের পর থেকে সংবাদমাধ্যম, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোনকল ও বার্তায় বিপর্যস্ত তিনি। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ক্লান্ত তাহসান। এ বিষয়ে গণমাধ্যমে তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছর জুলাইয়ের শেষ দিক থেকে তাহসান-রোজা একসঙ্গে থাকছেন না। ওই সময় ফেসবুক ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন তাহসান। তখন তিনি বলেন, ‘দীর্ঘদিন তো ফেসবুক ব্যবহার করেছি। এটা এমন কিছু নয় যে ব্যবহার করতেই হবে। এখন মনে হচ্ছে, এটা হয়তো আমার জন্য ভালো নয়। আমাদের নিয়ে নানা গুজব, মিথ্যা খবর ছড়ানো হয়। একবার হাসপাতালে গেলে একজন অভিনন্দন জানালেন—আমি নাকি বাবা হয়েছি! এসব ভুয়া খবর অনেক সময় মানসিক ট্রমার মধ্যে নিয়ে যায়।’
সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় তাহসান খান। নাটকে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
আরও খবর
কালজয়ী প্লে-ব্যাক শিল্পী কনকচাঁপা | জীবন, গান, সাফল্য ও রাজনীতির গল্প
বাংলা চলচ্চিত্রের পর্দায় নায়ক-নায়িকার প্রেম, বিরহ কিংবা আবেগের মুহূর্তগুলোকে সুরের মায়ায় জীবন্ত করে তুলেছেন যে কণ্ঠশিল্পীরা, তাঁদের মধ্যে অন্যতম কনকচাঁপা।...
নগর বাউল জেমসের জীবনকথা
ফারুক মাহফুজ আনাম। এই নামটি হয়তো অনেকের কাছেই খুব পরিচিত নয়। কিন্তু তিনি যখন গিটার হাতে মঞ্চে দাঁড়ান, তখন তার...
সুরের পদ্মাবতী সাবিনা ইয়াসমীন
বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং সময়কে ধারণ করে। কিছু কণ্ঠ মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, দেশপ্রেম আর...
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের অজানা গল্প
বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে কিছু কণ্ঠ আছে, যেগুলো শুধু গান হয়ে মানুষের কানে পৌঁছায় না, বরং মানুষের জীবনের সঙ্গে মিশে...
‘দামাদাম গার্ল’ থেকে কিংবদন্তি রুনা লায়লা
উপমহাদেশের সংগীতজগতে এমন কিছু নাম আছে, যাদের পরিচয় কোনো একটি দেশ- কোনো একটি ভাষা কিংবা কোনো একটি সংগীতধারার মধ্যে সীমাবদ্ধ...
আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে...
