বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। এই শিল্পীর ঘনিষ্ঠজনের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি কানাডা চলে যান।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে আলোচনায় আসে ‘আলো আসবেই’ শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন।
যেখানে দেখা যায়, গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার! তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে।
এছাড়া ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে ‘সাইজ করার’ হুমকিও দেওয়া হয়।
যেখানে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল ‘লাল’ করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’
তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন।
এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষদিকে দেশত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি।
এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতিকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।
এই গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
