বাংলাদেশের রাজধানীর নাম ভুল করে সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচনার মুখে পরেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এর আগেও লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছিলো।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। এসময় তাকে একটি খেলায় অংশ নেন তিনি। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর।
বাংলাদেশবিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কনটেন্ট ক্রিয়েটর, যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কী?

এ সময় লুবাবা বেশ হেসে-ছন্দেই উত্তর দেয়। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভুল উত্তর দিয়ে লুবাবা বললো, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা।

এরপর লুবাবাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে লুবাবা বলেন, জানি না। তাকে আবার বলার সুযোগ দেওয়া হলে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

এই প্রশ্নোত্তরের ভিডিওটি আবারও বিতর্কের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। নেটিজেনদের মন্তব্য ছিল এমন—ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা!

তবে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে জানিয়ে দিয়েছেন, খেলাটাই এমন। এখানে লুবাবাকে ভুল উত্তর দিতে হবে; শুধুমাত্র মজার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। লুবাবা সঠিক উত্তর জানে না- ব্যাপারটি এমন না।

সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও।

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর গত বছর একটি শর্টফিল্মে কাজ করেছে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রশ্নফাঁস কাণ্ডে গাড়িচালক আবেদ আলীকে নিয়ে যা বললেন সাবা
Next post মা-ভাবি হতে চাই না, কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে: মাহিয়া মাহি
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...