ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।
জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।
বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।
সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
এদিকে শিলার নতুন জীবনে পা রাখায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক চিত্রনায়িকা পরীমণি।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, লাভ শিরিন শিলা। তোমার জন্য খুশি। দোয়া।’
উল্লেখ্য, শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। পরবর্তীতে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। এছাড়া হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যে কারণে সাংবাদিককে মারার হুমকি পরীমণির, অডিও ফাঁস (ভিডিও)
Next post সিঁদুর খেলায় মাতলেন তারকারা (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...