বলিউড কাপল দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আগামী সেপ্টেম্বরেই এ দম্পতির কোল আলো করে আসছে তাদের প্রথম সন্তান। তার আগেই বেবিবাম্পসহ ফোটোশুটের ছবি প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তারা।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দীপিকা। এসময় তার পাশে দেখা গেছে স্বামী অভিনেতা রণবীর সিংকে। দুজনে মিলে বিভিন্ন ভঙ্গিতে বেশ আয়েশে ফটোশুট করেছেন।
ছবিতে দেখা গেছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে যতনে জড়িয়ে রেখেছেন রণবীর। ফোটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন এ অভিনেত্রী। আর রণবীরের পরনে টি-শার্ট দেখা যায়।
এদিকে ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকাও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র বলছে, চলতি মাসের ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে।
তবে এর আগে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগতম জানাতে চলেছেন এই দম্পতি।
উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে ২০১৮ সালে। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।
‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। সে সিনেমাতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অপু (ভিডিও)
Next post তোপের মুখে ক্ষমা চাইলেন কাঞ্চন (ভিডিও)
Close

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...