চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।
তবে অভিনেত্রীর লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মিষ্টি জান্নাত বলেন, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু দেখা যাচ্ছে যে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে রুগি সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে আমি এখানে কোন চিকিৎসা দিতে পারি না। কিন্তু, প্রফেসর বা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা চিকিৎসা দিয়ে থাকে।’
বিয়ে প্রসঙ্গে মিষ্টি জানান, অনেকেই প্রেম নিবেদন করে, শেখদের বিয়ে করার বিষয়ে এখনো ভাবছেন না। তবে তিনি সেলিব্রেটি বিয়ে করবেন। সেলিব্রেটি মানে যে শুধু নায়ক তা কিন্তু নয় সে হতে পারে ডিরেক্টর প্রডিউসার গায়ক অথবা খেলোয়াড়। নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পেয়ে থাকেন। কিন্তু, নায়করা তো সাধারণত কলিগ খুব কাছের বন্ধু তাদের নাম বলা যায় না।
উল্লেখ্য, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।
আরও খবর
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
