কাদা ছোড়াছুড়ির পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্র্রীময়ী চট্টরাজ। বিয়ের প্রায় ৬ মাস পর ২৬ বছরের ছোট স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যান কাঞ্চন। মধুচন্দ্রিমা থেকে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা দম্পতি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মালদ্বীপ থেকে ভারতে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দু’জনেই জ্বরে আক্রান্ত। তাদের সেবা করতে কাঞ্চনের বাড়িতে গিয়েছেন তার শাশুড়ি।

শ্রীময়ী চট্টরাজ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শ্রীময়ীর মা খাবার তৈরি করছেন। এ ভিডিওতে শ্রীময়ী বলেন, ‘মেয়ের শরীর খারাপ শুনে মা এসেছে। কারণ দেশে ফিরেই আমরা জ্বর বাধিয়েছি। আমারও জ্বর, কাঞ্চনেরও জ্বর। মুখে স্বাদ নেই। তারপর থেকে মাকে বলছি, এটা বানাও, ওটা বানাও।

মধুচন্দ্রিমায় মালদ্বীপে দারুণ সময় পার করেছেন অভিনেত্রী শ্রীময়ী ও কাঞ্চন। সেখান থেকে নানা মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীময়ী। একটি ভিডিওতে দেখা যায়, নীল আকাশ আর নীল জল মিলেমিশে একাকার। আর সেই জলে নেমে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন এই দম্পতি। কালো রঙের বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন শ্রীময়ী। জলকেলির এ ভিডিওর ক্যাপশনে শ্রীময়ী লেখেন— ‘বাতাসেও প্রেম।’

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অবশেষে ফিরছেন পপি
Next post সর্বকালের সেরা বিয়ের উপহার
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...