‘আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে। এসব দেখেছি। কিন্তু অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। ফলে এখন অপেক্ষা করছি একজন ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য।—কথাগুলো বলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

একসময় দর্শকরা নিয়মিত তাকে পর্দায় দেখতে পেলেও কয়েক বছর ধরেই অনিয়মিত তিনি। মাঝে গত রোজার ঈদে তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর আর তাকে নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি। তবে চলচ্চিত্র পর্দায় না থাকলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী, সংসার, বিচ্ছেদ নিয়ে ছিলেন আলোচনায়।

যদিও সবকিছু পেছনে ফেলে আবার সিনেমায় সরব হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মাহি। সিনেমা নিয়ে নিজের পরিকল্পনা জানতে চাইলে মাহি বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছে নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়। তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

এদিকে শাকিব খানের বাইরে একাধিক সিনেমা মুক্তি পেলেও বেশিরভাগই ব্যর্থ সিনেমার তকমা পেয়েছে। বরাবরের মতো শাকিব খানই নিজের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন। বলা চলে, আগের মতোই শাকিব নির্ভর ইন্ডাস্ট্রি একটু একটু করে এগিয়ে চলছে। এমনকি তার সঙ্গে জুটি বাঁধলে সেই নায়িকাও ক্যারিয়ারের আলো খুঁজে পাচ্ছেন। অথচ একসময় শাকিবের নায়িকা হলেও রাজকুমার সিনেমায় মাহি তার মায়ের চরিত্রে অভিনয় করেন।

আবারও এমন সুযোগ পেলে কাজ করবেন কি-না?—জানতে চাইলে মাহি আরও বলেন, ‘না, শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফের ট্রলের শিকার লুবাবা
Next post কুসুম শিকদারের নয়া জার্নি
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...