নতুন বছরের জন্য ফোক ঘরানার আরেকটি আয়োজন নিয়ে এসেছেন সুকুমার বাউল। গানের শিরোনাম ‘মানবদেহ’। এইচ এম নিপুর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অপু রায়হান। সম্প্রতি বগুড়ার বেশকিছু স্থানে গানের দৃশ্যধারণ করা হয়েছে।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শামীম আহসান। ভিডিওতে অংশ নিয়েছেন সুকুমার বাউল নিজেই। নতুন বছরের শুরুতে গানটি অনলাইনে প্রকাশ পাবে বলেও এর গীতিকার জানিয়েছেন।
গানের আয়োজন নিয়ে সুকুমার বাউল বলেন, ‘খুব সহজ কথায়এগানে জীবনের এক চরম সত্যকে তুলে আনা হয়েছে। প্রতিটি জীবনের কোনো না কোনা লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, যা গানের মাধ্যমে নতুন করে বলা হয়েছে। আশা করছি, গানটি অনেকের মনে আঁচড় কাটবে।’
সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রকাশিত ‘বলব না গো আর কোনো দিন’ গানের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন সুকুমার বাউল। গানের কথা, সুর থেকে শুরু করে এই বাউলশিল্পীর গায়কি মনোযোগ কেড়ে নিয়েছে অগণিত শ্রোতার। এরই পরিপ্রেক্ষিতে নতুন আয়োজন নিয়ে ফের ব্যস্ত হয়ে উঠেছেন লোকগানেরএইশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মিথিলার এমন রূপ আগে দেখেনি কেউ
Next post দীঘির দুঃখ
Close

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...