এসেছে নতুন বছর। নতুন বছরের নতুন পরিকল্পনা অনেকেই সাজিয়েছেন। এই তালিকায় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও। অভিনয়ের পাশাপাশি চলতি বছরে নিজেকে চলচ্চিত্র প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন তিনি। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান অপু বিশ্বাস।
পরিকল্পনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’’
তিনি আরো বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’
নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চাইলে অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগির আসবে।’
নতুন সিনেমা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাব। আর নতুন বছর আমার সিনেমার কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই।’
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
