বছরের শেষ মূহুর্তে চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করলেন তার নতুন ছবি ‘ওমর’-এর প্রধান চরিত্র শরিফুল রাজের ফার্স্ট লুক।
সেই ছবির সঙ্গে ক্যাপশনে নির্মাতা মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।’
ফার্স্ট লুকে শরিফুল রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে এক চোখ ঢাকা। চোখে মুখে এক ধরনের নির্লিপ্ত ভাব। নেটিজেনরা বেশ পছন্দ করছে নায়কের এই লুক।
শুধু শরিফুল রাজই নয়, ‘ওমর’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন সময়ের অন্যতম শক্তিশালী তিন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান!
গত জুলাইয়ের শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু হয়। এরইমধ্যে শ্যুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা মাস্টার কমিউনিকেশন্স।
আরও খবর
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
নতুনরূপে কুসুম শিকদার
ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের...
