ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। এ সময়ে বাড়তে থাকা বিবাহবিচ্ছেদের ঘটনা বিস্মত করে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকার অতীত-বর্তমানের বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি। একই অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন কিংবদন্তি সংগীতশিল্পী। জানান, বিবাহিত জীবনে একাধিক সমস্যা থাকলেও তিনি কখনই সেই বিয়ে ভাঙার কথা ভাবেননি।
স্পিরিচুয়াল গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে দেওয়া সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, ‘আমি এখন ৯০ বছর বয়সী মহিলা। আমি বিবাহিত, আমার তিন সন্তানও আছে। বৈবাহিক সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে তখন আমি সন্তানদের নিয়ে আমার মায়ের কাছে চলে যাই। তবুও কখনোই ডিভোর্স ফাইল করিনি। কিন্তু আজকাল শুনি বিয়ে একমাসের মাথাতেও ভেঙে যায়। কিন্তু কেন হচ্ছে এটা?
কিংবদন্তি এই শিল্পী বলেন, ‘আমি একটা দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি। কিন্তু আজকালকার প্রজন্মের মতো কাউকে এত দ্রুত সিদ্ধান্ত নিতে দেখিনি। ভালোবাসা থেকে ওরা দ্রুত বেরিয়ে আসতে পারে। ওরা নিজেদের কথাও ভাবে না। আমাদের সময় এসব ছিল না।
প্রসঙ্গত, আশা ভোসলে দুবার বিয়ে করেছিলেন। গণপতরাও ভোঁসলেকে প্রথমে বিয়ে করেন। কিন্তু তাদের সেই বিয়ে সুখের হয়েছিল না। তিন সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছাড়তে হয় তাকে। তারপর তিনি ১৯৮০ সালে প্রখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক আর ডি বর্মণকে বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘ওমর’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে
Next post জটিল সম্পর্কে আদিত্য-অনন্যা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...