রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়।

নির্মাতা জানান, সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ট্রেইলার প্রকাশ করা হয়েছে। রাশিদ পলাশের ভাষ্য, খুব শিগগিরই ‘রঙবাজার’ মুক্তি দেওয়া হবে।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে সিনেমার বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে।

সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে লুৎফর রহমান জর্জ এবং বড়দা মিঠু অভিনয় করেছেন।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ‘রঙবাজার’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সিনেমা হলে ফ্লপ, ওটিটিতে বাজিমাত
Next post গুঞ্জন হচ্ছে সত্যি, বিয়ে করছেন জেফার-রাফসান
Close

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...