তথ্য প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্ম যখন স্মার্টফোন আর ভার্চুয়াল জগতে ডুবে থাকেছে ঠিক তখন নিজ সাংস্কৃতিকে ধারণ করতে আর্টপিক্স আয়োজন করেছিল দুদিন ব্যাপী জলরঙ কর্মশালা।
গত শুক্র ও শনিবার এ কর্মশালা রাজধানীর মিলিটারি মিউজিয়াম থ্রিডি আর্ট গ্যালারি অনুষ্ঠিত হয়। এতে গেস্ট আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চিত্রশিল্পী শাহানুর মামুন। যিনি তার অনন্য দক্ষতা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির জন্য ‘জলরঙের কবি’ হিসেবে পরিচিত। তার তুলির ছোঁয়ায় জলরঙ এক নতুন মাত্রা পেয়েছে, যা তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস।
প্রায় ৩০ জন বিভিন্ন বয়সি চিত্রশিল্পী এ কর্মশালায় অংশ নেন।
আর্টপিক্স কম্পানির ম্যানেজিং ডিরেক্টার রেভান হাসান বলেন, ‘চিত্রশিল্প তরুণদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার ও তা সংরক্ষণের সুযোগ করে দেয়। এটি তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে।’


আর্টপিক্স কম্পানির সিওও সোহানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীদের একটি দল গঠন করে বিভিন্ন গ্রামে গিয়ে কর্মশালা ও আর্ট ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যার ফলে শহরের আধুনিক শিল্প এবং গ্রামের ঐতিহ্যবাহী শিল্পের সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা যায়। এটি দেশের চিত্র শিল্পের প্রসার নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে ‘ফার ওয়েল এন্ড গ্যাস’রগ্রুপ সিইও তানজিমুল আনোয়ার পাভেল উপস্থিত ছিলেন। পরে কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীকে সনদপত্র প্রদান করা হয়।
আর্টপিক্স লিমিটেডের পরিচালনায় এই গ্যালারিতে নিয়মিত চিত্রকলা কর্মশালা, শিল্প প্রদর্শনী এবং নতুন প্রযুক্তিনির্ভর শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে দেশ বিদেশের শিল্পপ্রেমীরা একত্রিত হয়ে শিল্প সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ে করেছেন পড়শী, তবে বিব্রত (ভিডিও)
Next post ফের সরব কৃতি শ্যানন
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...