ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মাকে (অভিনেত্রী দোয়েল) হারিয়েছেন এই দিনে ১২ বছর আগে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন দীঘি।
মাকে হারানোর কষ্টের কথা জানিয়ে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাস এবং মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দীঘি লিখেছেন, ‘মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো, তারপর আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।’
তিনি আরও লিখেছেন, ‘তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি। অনেক কথা জমে আছে মা। তোমার পরামর্শ, তোমার নির্দেশনা, তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। যদি তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।’
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
