দীর্ঘ দিন ডুবে ডুবে জল খেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। দীর্ঘ সাত বছর প্রেম করার পর গত ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল।

বিয়ের পর কড়া সমালোচনার মুখে পড়েন সোনাক্ষী-জহির। তবে কোনো কিছুকেই পাত্তা না দিয়ে দারুণ সময় পার করছেন এই নবদম্পতি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন সোনাক্ষী। যার কারণে বিয়ের সবকিছু প্রকাশ্যে আসেনি। সময়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের অনেক কিছুই প্রকাশ করছেন এই অভিনেত্রী।

সোনাক্ষী-জহিরের বিয়েতে স্বজন-বন্ধুদের অনেকে অনেক কিছু পুরস্কার দিয়েছেন। কিন্তু তার এক বন্ধুর দেওয়া পুরস্কারকে বিয়ের ‘সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন। সোনাক্ষীর বন্ধু উপহারের সঙ্গে একটি চিরকুট দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরি বন্ধুর দেওয়া চিরকুটটি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চিরকুটে উল্লেখ রয়েছে উপহারের বিষয়টি। তাতে দেখা হয়েছে— ‘প্রিয়, জা অ্যান্ড সোনা, ‘আপনাদের বিয়েতে আমরা বিশেষভাবে সক্ষম একজন শিশুর শিক্ষার জন্য এক বছরের অর্থ দান করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আলাদাভাবে আপনাকে দেওয়া হবে। কারণ, এখানে খুব বেশি জায়গা নেই।’

চিরকুটটি পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘প্রত্যেকের এরকম বন্ধু থাকা প্রয়োজন। সর্বকালের সেরা বিয়ের উপহার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
Next post রহস্যময় পোস্ট নাতাশার
Close

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...