আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর। এ আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

পুতুল এবং তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশু সন্তান হারায় আবার প্রসবের পরে গাভীটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তিরাজ্যের দর্শকগণ দেখতে পাবেন। বাংলাদেশ থেকে দেখতে হলে বায়স্কোপ থেকে দেখতে হবে।

এদিকে, মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাতালঘর’। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ। ‘পাতালঘর’চলচ্চিত্রটি চরকিতে দেখা যাচ্ছে।

অন্যদিকে, খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।

‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তি পায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তারকাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী
Next post বিচ্ছেদের পর দোকানে কাজ করতেন নিপুণ
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...