রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি তাসনিয়া রহমান নামে পরিচিত ছিলেন। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিনয়ে নতুন মুখ ছিলেন তাসনিয়া। মডেলিংয়ে সময় দিলেও ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর কাজ করেন চলচ্চিত্রেও।
তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন এই মডেল। বিশেষ করে গত বছর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কয়েকজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক। যাদের মধ্যে ছিলেন এফবিসিসিআই-এর সাবেক এক পরিচালকও।
তাসনিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা করতেন তিনি। এছাড়া ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করতেন।
গত বছর দেশের আলোচিত এক মডেল-উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায়, ওই উপস্থাপিকা তার স্বামীর সঙ্গে তাসনিয়ার পরকীয়ার অভিযোগ তুলেছেন। যেটা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। উপস্থাপিকার সঙ্গে তর্কে জড়ালেও ওই কথোপকথনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি তাসনিয়া। ওই উপস্থাপিকাকে বাংলাদেশে এলে দেখে নেয়ার হুমকি দেন তিনি।
গত বছরের এপ্রিলে তাসনিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ। এ পরিচালকের আইনজীবী আল মামুন রাসেল তখন বলেছিলেন, ‘জসীম আহমেদের সাথে তাসনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সম্পর্কের অপব্যবহার করেছেন তাসনিয়া। তার নামে মিথ্যা মামলা করেছেন তিনি। এছাড়া কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জসীম উদ্দিনের নামে মিথ্যা তথ্য প্রকাশ করছেন যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ ধারায় অপরাধ।’
ওই সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শাহেদুল আজম বলেন, ‘এই মডেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ধনী ব্যক্তিদের টার্গেট করে তিনি ব্লাকমেইলের চেষ্টা করেন। সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সাধারণত ভিকটিমরা মুখ খোলেন না।
ঢাকার সাইবার ট্রাইবুনালের পিটিশন মামলা নং- ৩০৫/২০২০ এর তদন্ত করতে গিয়ে সিআইডি পুলিশ আবিষ্কার করে তাসনিয়া রহমান একজন পেশাদার ব্ল্যাকমেইলার। যার কাজ হলো বিশিষ্ট ব্যক্তিদের ফাঁসিয়ে অর্থ আদায় করা। সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের অফিসার আল মাহমুদ হোসেনের করা একটি তদন্ত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সাইবার ট্রাইব্যুনালে দাখিল করা এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, তানজিম তাসনিয়া নিজেকে একজন মডেল পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তাদের সুনাম ও খ্যাতি বিনষ্ট করে বড় অংকের অর্থ আদায়ের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও হয়ারানিমূলক মামলা দায়ের করেন। তাসনিয়া কর্তৃক দায়েরকৃত কোনো মামলার ঘটনার সত্যতা না পাওয়ার কথা জানিয়ে তদন্তকারী কর্মকর্তারা আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন বলে সেই প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের (২০২৩) ১৩ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন তাসনিয়া। এসময় তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তাসনিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করতেন প্রায় ২ লাখ মানুষ। শুক্রবার নিজ বাসা থেকে এই মডেলের মরদেহ উদ্ধারের পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, তাসনিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী।
তিনি বলেন, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। তাদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলার ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
