ক’দিন আগেই গণমাধ্যমে প্রকাশ পেল চয়নিকা চৌধুরীর নির্মাণে মাহফুজের বিপরীতে শাবনূর আসছেন দীর্ঘ বিরতির পর। তবে এবার জানা গেল সেই ছবি নয়, রঙ্গনা মুভির মাধ্যমে আসছেন শাবনূর। চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ তিন বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন সিনেমার জন্য তার ঢাকায় ফেরা।
অস্ট্রেলিয়া থাকাকালীন এই নায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
নিজেকে জানান দেওয়ার জন্য ছোটপর্দার জন্য আরাফাত নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমাতেই পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন ৭ মাস আগে রঙ্গনার গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমত্কার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’
‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা
Next post মিথিলার এমন রূপ আগে দেখেনি কেউ
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...