ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা গত ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা-শাকিব জুটি।
বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ওপার বাংলার সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পাল। তবে তা স্বীকার করেননি এই অভিনেত্রী। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নায়িকাই জানালেন রুপালি পর্দায় দেখা যাবে দেব-ইধিকাকে।
কলকাতার সুজিত দত্ত ওরফে রিনো নির্মাণ করছেন ‘খাদান’ শিরোনামে সিনেমা। এতে অভিনয় করবেন দেব-ইধিকা। এসব তথ্য নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ইধিকা পাল বলেন, ‘খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’
‘খাদান’ সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা যায় দেবকে।
কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।
পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলায় খ্যাতি ছড়ান এই অভিনেত্রী।
আরও খবর
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
নতুনরূপে কুসুম শিকদার
ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের...
