‘ভূতপরী’ হয়ে আসছেন জয়া
অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডে তাকে খুব বেশি দেখা না গেলেও, টালিউডে তিনি নিয়মিত। দুই বাংলা পেরিয়ে সস্প্রতি তিনি পা রেখেছেন বলিউডে। গত বছরের শেষে মুক্তি পেয়েছেন জয়ার হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। নতুন বছরের প্রথমদিনই সুখবর দিলেন অভিনেত্রী। তার অভিনীত ‘ভূতপরী’ সিনেমা মুক্তির তারিখ জানালেন ভক্তদের উপহার হিসেবে।
সোমবার সন্ধ্যায় সোশ্যালে একটি মোশন পোস্টার শেয়ার করেন জয়া। সেখানে দেখা যায়, ভূতপরী সেজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।
ছবিটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’ এরপরই জানালেন নতুন বছরের নতুন ভূত, ভূতপরী। আসছে ‘ভূতপরী’। ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!
এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।’

আরও খবর
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
নতুনরূপে কুসুম শিকদার
ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের...
