মোশাররফ করিম, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। তার অভিনীত সিনেমা ‘হুব্বা’ চলতি মাসের ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তি কথা চলছে। এরই মধ্যে জানা গেছে, দেশের প্রেক্ষাগৃহে তার নতুন সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তি পাবে আসছে ফেব্রুয়ারিতে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
৮ জানুয়ারি দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিলডাকিনি’ নির্মাতা ফজলুল তুহিন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে দেশের প্রেক্ষাগৃহে আমাদের ‘বিলডাকিনি’ মুক্তি দেওয়া হবে। সেভাবে কাজ চলছে। দুই-তিন দিনের মধ্যে আমি মুক্তি তারিখটা জানাতে পারব গণমাধ্যমে।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।
টালিগঞ্জের জনপ্রিয় এ নায়িকার চলচ্চিত্রে অভিষেক ঘটে কলকাতার গায়ক অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমায় অভিনয় করেই আলোচনায় উঠে আসেন।
এরপর ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে পার্নোর আগমন মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ দিয়ে। ঢাকাই চলচ্চিত্রে বিলডাকিনি তার দ্বিতীয় চলচ্চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জন!
Next post তারকাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...