চলতি বছরের শুরুর দিকের কথা! মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমাতে চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি।
সে সময় অপু বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি।
এ বিষয়ে এই নায়িকা বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি তখন গণমাধ্যমে আসেনি।
প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গিয়েছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
